বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নতুন বছরের প্রথমদিনেই ভক্তদের ঢল - The News Lion

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নতুন বছরের প্রথমদিনেই ভক্তদের ঢল




দি নিউজ লায়ন ;  বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নতুন বছরের প্রথমদিনেই ভক্তদের ঢল। এদিন ভোর থেকেই বর্ধমান শহর তো বটেই দূরদূরান্ত ও ভিন জেলা থেকে ভক্তদের সমাগম হয় মন্দির চত্বরে।  তবে কোভিড বিধি মেনেই ভক্তদের ঢোকার অনুমতি মেলে মন্দিরে। কোভিড সংক্রমণের কারণে টানা ছ'মাস ধরে মন্দিরের গেটে তালা পড়েছিল। নিউ নর্মালে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতেই খুলে গেছে কোভিডের নির্দেশিকা মেনে গেটের তালা।


সংক্রমণ এড়াতে রয়েছে স্যানিটাইজার টানেল। আছে স্যানিটাইজার। মাস্ক ছাড়া নো এন্ট্রি। স্বাস্থ্য আগে, শাস্ত্র পরে সর্বমঙ্গলা মন্দিরের মূলমন্ত্র এখন। মাস খানেক ধরে মন্দির চত্বরে বসে ভোগ খাওয়ানো শুরু করা হয়েছে। প্রতিদিন একশোজনকে  বসে ভোগ খাওয়ানোর বন্দবস্ত করা হয়েছে।তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই সব কিছু করা হচ্ছে। কোভিড বিধিকে মেনে চলা হচ্ছে কঠোর ভাবেই।  


মন্দিরের পুরোহিত অরুণ ভট্টাচার্য বলেন মায়ের কাছে সকলেই প্রার্থনা করছেন, করোনা মহামারী শেষ হয়ে আবার সব স্বাভাবিক হোক।গোটা পৃথিবী ফিরে আসুক নিজের ছন্দে। ভক্ত অঙ্কিতা সাধু বলেন মায়ের কাছে এই প্রার্থনা করছি, গত বছর যেমন করোনাকে নিয়ে কাটাতে হয়েছে এবার যেন তার থেকে মুক্তি পাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.